sliderস্থানিয়

নলছিটিতে ‘প্রানিসম্পদ সপ্তাহ’ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি: “দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রানী সম্পদে হবে উন্নতি”-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উদ্বোধন করা হয়েছে প্রানিসম্পদ সপ্তাহ-২০২৫। উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রানিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম, প্রানিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রদর্শনীতে খামারী সালেহ মোহাম্মদ ইসা মুহিদ ও টুম্পা রানি দাসকে পুরস্কৃত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button