
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর মাজা টোলায় সড়ক দুর্ঘটনায় রিশাত (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার সকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোবারকপুর মাঝ টোলা মোড় থেকে রাজার বাগানগামী রাস্তায় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশাত ওই এলাকার বাসিন্দা মো. বশিরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রিশাত ব্রিজের পাশে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য দেখছিল। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী সিএনজি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




