slider
নলছিটিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির পল্লীতে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০ টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের মন্দিরা দীঘি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত কবির উদ্দিন হাওলাদার(৪০) সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘির পাড়ে গাছ কাটতে গেলে লোকজন তার লাশ ভাসতে দেখে নলছিটি থানায় খবর দিলে নলছিটি থানার কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত কবিরের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




