নলছিটিতে কোল্ড ড্রিংস’ সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে কোল্ড ড্রিংস এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন
করে যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার যুবতীর বোন নলছিটি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত ধর্ষক নাসির হাওলাদার (৩৫) গ্রেফতার করে। তিনি উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা মা বরিশালে যায়। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় আসামীরা তাদের সাথে যুক্ত হয়। এসময় কোল্ড ড্রিংস সেভেন আপ’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের খাইয়ে দেয়। পরে অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে এক বোনকে ধর্ষণ করে। সকালে চেতনা ফিরলে তারা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভূক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।




