sliderস্থানিয়

নলছিটিতে ‘উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল’র ভিত্তি প্রস্তর স্থাপন

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে ‘উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে নজরুল মঞ্চ, উপজেলা পরিষদ লাইব্রেরি ও মিনি পার্কের ভিত্তি প্রস্তর করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে এ সকল ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঝালকাঠির বিদায়ী জেলা প্রশাসক ও ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক আশরাফুর রহমান। এ ছাড়া ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থা, ডাকবাংলো ও অফিসার্স ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

পরে বিকেল ৩টায় বিকেল ৩টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে পদোন্নতি পেয়ে বদলী জনিত কারণে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও তার সহধর্মিণী ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে নলছিটি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাকিলা রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কশিশনার (ভুমি) রিজভী আহমেদ সবুজ,উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, মিডিয়াকর্মী, ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button