sliderস্থানিয়

নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মামলা দায়ের

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। হামলার শিকার নলছিটি থানার সাব ইন্সপেক্টর মোঃ আকতার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, রোববার (৩ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানায় দায়ের করা পরিবহন আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আল-আমিন সরদার (৪০)-কে উপজেলার মানপাশা বাজার থেকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর আসামিকে থানায় নেওয়ার পথে ফরিদ খানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আসামির ভাই ও ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি এইচএম মুছা সরদারের নেতৃত্বে কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান সরদার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ ইসহাক সরদার, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সুমন হাওলাদারসহ আরও ৬-৭ জন এ হামলায় অংশ নেন। হামলার সময় আসামি আল-আমিন এসআই আকতার হোসেনের ডান হাতে কামড় দিয়ে তাকে গুরুতর জখম করে এবং পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। আহত এসআইকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আসামির ফেলে যাওয়া পাঁচ টন ধারণক্ষমতার একটি খালি ট্রাক জব্দ করেছে পুলিশ।

পরে এসআই আকতার হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় বেআইনিভাবে সরকারি কাজে বাধা, গুরুতর জখম ও আসামি পলায়নে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চত কওে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস ছালাম জানান,“পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে। ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button