Uncategorized
নওগাঁয় বন্যার পানি নেমে যাওয়ায় অল্প পানিতে মাছ শিকারের মহোৎসব

শামীনূর,নওগাঁ : নওগাঁয় বন্যায় ডুবে যাওয়া মাঠ জেগে উঠছে। সেই সব মাঠে আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । অনেক জায়গায় শিশু-কিশোররা দলবেঁধে ছুটেন হালচাষের ট্র্যাক্টরের পেছনে। বিলে দলবেঁধে এসব শিশু-কিশোররা মাছের সন্ধান করে।
এ চিত্র দেখা যায় নওগাঁর পত্নিতলায় বিভিন্ন বিলে। কিশোর-কিশোরীরা দল বেঁধে হাত দিয়ে মাছ ধরছে। পত্নিতলা উপজেলার মারশাল টিটু জানান, বন্যার পানিতে জমি তলিয়ে গিয়েছিল সে কারণে আমন ধান রোপন করা সম্ভব হয়েছিল না। তবে গত কয়েকদিন থেকে পানি নেমে যাওয়ায় জমির আগাছা পরিষ্কার করে তার মতো অনেক কৃষকরা জমিতে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন।
তবে এ এলাকায় শিশু-কিশোররা হাত দিয়ে মাছ ধরার দৃশ্য সবারই মন কাড়ে।




