Uncategorized

নওগাঁয় প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি : প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁয় ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার রাত ৩.০০টার সময় জয়পুরহাট জেলার বাস স্ট্যান্ডের পার্শ্বে একটি বিল্ডিং থেকে এই প্রতারকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল বটতলী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রূপালী খাতুন কনা সহ তার সহযোগী ৪ জনকে আটক করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, রূপালী খাতুন কনা মোবাইল ফোনের মাধ্যমে নওগাঁ জেলার সাপাহার উপজেলার এক ব্যবসায়ী আবুল কালাম আজাদের সাথে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের মাধ্যমেই বিভিন্ন কৌশলে আবুল কালাম আজাদের নিকট হতে টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ ৩০ অক্টোবর আবুল কালাম আজাদকে সুকৌশলে জয়পুরহাট শহরে ডেকে নিয়ে আটকে রেখে বিক্যাশের মাধ্যমের ১লাখ ১০ হাজার টাকা আদায় করে এবং আরোও ১০ লক্ষ টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কোন উপায় না পেয়ে আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা পিবিআই নওগাঁয় অভিযোগ করলে পিবিআই জয়পুরহাট জেলায় অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে নওগাঁ জেলার সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button