Uncategorized

নওগাঁয় তারেক রহমানের ১৩ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৩ম কারামুক্তি দিবস উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার সন্ধ্যায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সনি, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য জাহিদুল ইসলাম ধলু, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য আবুবক্কর সিদ্দিক নান্নু,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য মামুনুর রহমান রিপন, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য শফিউল আজম রানা,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ফরিদুজ্জমান ফরিদ,মহিলা দলের আহবাহক কমিটি’র সদস্য সচিব শবনম মোস্তারি কলি, যুবদলের সভাপতি বাইজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন,স্বেচ্ছা সেবক দলের সভাপতি শামীম আহম্মেদ,সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ড, ছাত্রদলের সিঃ যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাসের,যুগ্ম সম্পাদক এ কে এম তানজিমুল ইসলাম সোহান,সাংগঠনিক অমিয় সরকার,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হৃদয় মাহমুদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দমন পীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। বক্তারা তারেক রহমানের উপর যে বর্বর নির্যাতন করা হয়েছিল তা আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button