Uncategorized

ধুনটে সাবেক ইউপি সদস্য খুন

বগুড়ার ধুনট উপজেলায় ঘুমিয়ে থাকা আব্দুল খালেক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে মাথায় সাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে ইউপি সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের কেসমত আলীর ছেলে ও গোপালনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
ধুনট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষককে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। আটক রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, আব্দুল খালেক দুপুরের খাবার খেয়ে নিজের ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের জানালা খোলা ছিল। এ সুযোগে জানালা দিয়ে বিছানায় ঘুমানো আব্দুল খালেকের মাথায় কে বা কারা সাবল দিয়ে কয়েকটি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৬টার দিকে আব্দুল খালেক মারা যান।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এই খুনের নেপথ্যে নারী ঘটিত কোনো বিষয় থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কৃষককে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button