slider

ধামরাইয়ে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে ও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা মহাসড়কের ওপর যোহরের নামাজ আদায় করেন।

এ যানজটে আকটা পড়ে বরযাত্রীদের একটি গাড়িবহর। পরে প্রাইভেটকার থেকে বর নেমে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান ধরেন। পরে ওই দুটি গাড়ি অবরোধমুক্ত করে দেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা থানা বাসস্ট্যান্ড থেকে মহাসড়ক অবরোধ করেই বিক্ষোভ মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button