slider

ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেছে।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের নেতৃত্বে আজ শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে আবার মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়।
পরে তারা ধামরাই সীমা সিনেমা হলের দক্ষিণ পাশে সমাবেশ করেন।

এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ অনেকেই। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এবং নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায় পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button