ধামরাইয়ে প্রতিদিনই চলছে বিএনপির বিক্ষোভ মিছিল, চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। জ¦ালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিনই চলছে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ। গতকাল সোমবার বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির সহ¯্রাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। এতে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফটো মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সহসভাপতি শহিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।
এরআগে গত এক সপ্তাহে ধামরাই পৌর এলাকায়, সোমভাগ, বালিয়া, ভাড়ারিয়া, গাংগুটিয়া, সুতিপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনই ধামরাইয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর বেশ চাঙ্গা হয়ে উঠেছে।




