slider

ধামরাইয়ে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১৫০ ভুমিহীন পরিবার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকার ধামরাই উপজেলার ১৫০ গৃহ ও ভুমিহীন পরিবার পাচ্ছেন ঘর। গতকাল রোববার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
ইউএনও বলেন, ধামরাইয়ের চারটি স্থানে নির্মিত ও নির্মানাধীন ১৫০ টি ঘরের দলিল উপকারভোগী পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। এরমধ্যে ধামরাইয়ের কায়েতপাড়া আশ্রয়ণ প্রকল্পে ৫০টি, দেপাশাই আশ্রয়ণ প্রকল্পে ৪৮টি, ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে ৩৬টি ও বাস্তা আশ্রয়ণ প্রকল্পে ১৬টি ঘরের দলিল একযোগে ২৬ এপ্রিল সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর পক্ষে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ গৃহ ও ভুমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।
সংবাদ সম্মেলনে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী ইঞ্জিনিয়ার মাহবুব আলম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button