আমতলীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

মাহতাবুর রহমান, আমতলী : বরগুনা জেলার আমতলী উপজেলায় বিএনপি অফিসের সামনে আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিদ্যুত, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ০৮ এপ্রিল শনিবার বিকাল ৩টায় শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত চলে এই গণঅবস্থান কর্মসূচি।
উপজেলা বিএনপির আহব্বায়ক জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন মৃধার সঞ্চালনায় অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল, ওলামা দলের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যুত, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে থাকার অঙ্গীকার করেন ও সরকার পতনের লক্ষ্যে মাঠে থেকে আন্দোলন সফল করার ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা। মানুষ আজ অধিকারের কথা বলতে পারে না। অধিকার আদায়ের লক্ষ্যে মানুষ আজ সোচ্চার। দেশের জন্য দেশের মানুষের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা জন্য বিএনপি আজ মানুষের পাশে। তিনি বিএনপির নেতাকর্মীদের মাঠে থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে বলেন।




