sliderস্থানিয়

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগীতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থীইদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button