Uncategorized

ধামইরহাটে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, সহকারি সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুধিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button