Uncategorized

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আবুল বয়ান,ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, যৌন হয়রানি ও সীমান্ত এলাকায় অবৈধ মাদক সংগ্রহের জন্য বিভিন্ন এলাকা থেকে আগত অনুপ্রবেশ বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রাকিবুল হুদা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনান্যদের মধ্যে সহকারি প্রকৌশলী বিএমডিএ হাবিবুল বাশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আগ্রাদ্বিগুন ক্যাম্প কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শরিফুল ইসলাম, চকচন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার এমদাদুল কবির, উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী আনজুয়ারা বেগম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button