Uncategorized

ধান ক্ষেতে মিলল ভ্যানচালকের লাশ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: ভ্যানচালক বাবু (৩২)-র লাশ মিলল রাস্তার পাশের ধানক্ষেতে।
গতকাল শুক্রবার সকালে ফলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বড়নগর-বলিভদ্রপুর গ্রামের মাঝখানে আমন ধানের ক্ষেত থেকে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ । বাবু দৌলতপুর ইউনিয়নের সৈয়দপুর দ:পাড়া গ্রামের আব্দুর রশিদের বড় ছেলে ।
স্বজনরা জানান, বাবু অত্যন্ত শান্ত ছেলে । ভ্যান চালিয়ে রাতে বাড়ি না ফিরলে খোঁজাখুজি করতে থাকি । সকালে বাড়ি থেকে ১ কি.মি.দক্ষিণে ধানক্ষেতে লাশ পাওয়া যায় । সাথে ফুলবাড়ী থানা পুলিশকে খবর
দেয়া হয় ।
প্রতিবেশি খাদেমুল জানান, শুক্রবার সকালে মাঠে ক্ষেত দেখতে গিয়ে লাশ দেখতে পান ।খোঁজ নিয়ে জানতে পারেন লাশটি ভ্যানচালক বাবুর । তাদের ধারনা ব্যাটারি চালিত ভ্যানের জন্যই এ হত্যা হতে পারে ।ভ্যানটির খোঁজ পাওয়া যায়নি ।
ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button