Uncategorized

পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা আরো ৩ জনের করোনা সনাক্ত

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সংস্পর্শে আশা আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৭ জুন) রাতের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে বিষয়টি জানা যায়।
আক্রান্ত সনাক্ত ব্যক্তিরা হলেন, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী এমে চিং মার্মা ও গৃহ কর্মী থোয়াইংচ প্রু মার্মা।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত বৃহষ্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। পরে রবিবার (৭ জুন) রাতে বান্দরবান স্বাস্থ্য বিভাগের হাতে রিপোর্ট আসলে এই তিনজনের শরীরে করোনা পজিটিভ বলে জানা যায়। স্বাস্থ্য বিভাগ তাদের আইসোলেশনে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা বলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রীর সংস্পর্শে আসা তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বান্দরবান জেলায় ৪৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সংস্পর্শে আসা আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরে মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রবিবার (৭জুন) সকাল সোয়া ১১টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে বান্দরবান থেকে ঢাকা সম্মলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচেই চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button