আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দ.কোরিয়ার নাইটক্লাবে গিয়ে করোনায় আক্রান্ত ১৫

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নাইটক্লাবগুলোতে গিয়ে কমপক্ষে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা প্রকোপ কমে যাওয়ায় লকডাউন শিথিলের পর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার। শুক্রবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তৃপক্ষ।
সিউল শহরের কর্মকর্তারা বলছেন, তারা ইতিমধ্যে নাইট ক্লাবে যাওয়া ১ হাজার ৫শ জনের একটি তালিকা করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে যারা নাইটক্লাবে গেছেন তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক জিওং ইউন-কিউং বলেন, ওই জায়গাগুলো বিপজ্জনক। আমরা সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২২ জন। মারা গেছেন ২৫৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button