খেলা

দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ এগিয়ে ভারত

বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হবার পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তাই সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ডাবল লিড চায় টিম ইন্ডিয়া। তবে এ ম্যাচ জিতে সিরিজে সমতা চায় ক্যারিবীয়রা। এমন লক্ষ্য নিয়ে শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে এন্টিগায় মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে ভারত। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে নেয় ভারত।
পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ওপেনার আজিঙ্কা রাহানের ১০৩, অধিনায়ক বিরাট কোহলির ৮৭ রানের কল্যাণে ৪৩ ওভারে ৫ উইকেটে ৩১০ রান করে ভারত। জবাবে ৬ উইকেটে ২০৫ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে লিড নেয় ভারত।
তৃতীয় ওয়ানডে জিতে এই লিডকে ডাবলকে করতে চাইছেন ভারতের ওপেনার রাহানে। আগের ম্যাচের হিরো রাহানে বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। দলের সবাই তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে। তৃতীয় ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স করতে চাই এবং সিরিজে ডাবল লিড নিতে চাই। তাতে সিরিজ জয়ের সুযোগও তৈরি হয়ে যাবে। সেই লক্ষ্য পূরণের জন্যই অ্যান্টিগায় আমরা মাঠে নামবো।’
ভারতের যেখানে ডাবল লিড নিয়ে ভাবছে, সেখানে সিরিজে সমতা আনতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এজন্য মাঠে সেরাটা দিতে হবে বলে মনে করেন ক্যারিবীয় উইকেটরক্ষক শাই হোপ, ‘দ্বিতীয় ওয়াডেতে আমাদের ব্যাটিং-বোলিং কোনটিই ভালো হয়নি। আমাদের আরও ভালো পারফরমেন্স করতে হবে। ভারতের ব্যাটিং বিশ্বসেরা, বোলিং-ও বেশ ভালো। তাই দু’বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। ভালো পারফরমেন্স করতে পারলে, সিরিজে সমতা আনা সম্ভব হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button