sliderস্থানিয়

দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক সালমান

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ ও মোঃ সালমান খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিন হন।

দৌলতপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ শনিবার ৩১ মে বিকাল ৩.০০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

দৌলতপুর প্রেসক্লাবে যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোঃ বি এম খোরশেকে এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেখানে মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হাকিম রিটার্নিং অফিসার ও দীপ্ত টিভির মোঃ জাহিদুল হক চন্দনকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি পদে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। এতে ৫ জন প্রার্থী নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো ৩ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম,
যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ আব্দুর রফিক,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও
দপ্তর সম্পাদক পদে মোঃ জহির মাহমুদ নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন সহ মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্ভুক্ত সকল সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button