sliderস্থানিয়

দৌলতপুর উপজেলা আলীগের সহ সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম.জাহাঙ্গীর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার,৮ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.আর.এম আল মামুন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জয়নুদ্দিন শেখের ছেলে ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

তিনি আরও জানান, মামলার পর থেকে আসামি জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button