
মোঃ শাহ আলম,দৌলতপুর : মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতারা (সনপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে কালাম (৬০)কে সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে ২৫ অক্টোবর শনিবার দুপুর ১ টার দিকে লাউতারা (সনপাড়া) চকে তার নিজ জমির ধান ক্ষেত দেখতে গেলে সাপের কামড়ে আক্রান্ত হয় । পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর সদর হাসপাতালে নিয়ে আসে সদর উপজেলা হাসপাতালে “অ্যান্টিভেনম” ভ্যাকসিন দেওয়ার পর তাকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এবিষয়ে লাউতারা গ্রামের আহাম্মদ আলী বলেন বিষয়টি দুঃখজনক। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের ভ্যাকসিন দেওয়ার পর আমার চাচাতো ভাইকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করলে রাস্তায়ই সে মারা যায় ।
এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরূবা পান্না বলেন রোগী হাসপাতালে আনার সাথে সাথে রোগীর সাথে ও রোগীর লোকজননের সাথে কথা বলে ভ্যাকসিন পুস করা হয় ।এর পর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।পরে শুনেছি মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা গেছে।




