sliderস্থানিয়

দৌলতপুরে রোটারী ক্লাবের ২৫০ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান 

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের দৌলতপুরে রোটারী ক্লাব অফ মেগাসিটির অর্থায়নে ২৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ১৬ মে শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর উচ্চ বিদ্যালয় মাঠে বয়স্ক ভাতা বিতরণ, বিধবা ভাতা বিতরণ, ফলের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সহধর্মিনী সায়লা কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অফ ঢাকা মেগাসিটির সভাপতি আর টি এন হাসান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, তালুকনগর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শওকত আলী খান, সাবেক প্রেসিডেন্ট লটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি ও বাংলাদেশ সিমেন্স কোম্পানির সিইও বুল হাসান, রোটারি ক্লাব অফ ঢাকা মেগাসিটির সাবেক প্রেসিডেন্ট আব্দুস সালাম, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিমুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালেহ্উদ্দিন সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল- আমিন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এলিট প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তালুকনগর ডিগ্রী কলেজের সাবেক জিএস ও কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক  আব্দুস সামাদ।

কর্মসূচির মধ্যে ছিল বয়স্ক ভাতা বিতরণ,বিধবা ভাতা বিতরণ,ফলের চারা বিতরণ,চাউল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button