sliderস্থানিয়

দৌলতপুরে ধানের শীষের গনমিছিল

কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকারী বাবা-মা, ভাই হারানো এতিম বিপ্লবী তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী জামাতের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জের দৌলতপুরে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সঙ্গে দলের কিছু বিশ্বাসঘাতক মীর জাফর যোগ দিয়েছে। বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম কন্টু,জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি নেতা আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা কৃষক কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো.বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট,সাবেক যুবদল নেতা মো. মাহফুজুর তারা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button