sliderস্থানিয়

দৌলতপুরে এসএসসি ৯২ ব্যাচের শীতবস্ত্র বিতরণ 

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) : দৌলতপুর উপজেলা  এসএসসি ১৯৯২ ব্যাচের আয়োজনে ৫ শাতাধিক  মাদ্রাসা, এতিম খানা ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার ৩০ জানুয়ারি দুপুর ২ ঘটিকার সময় দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের বন্ধু প্রকৌশলী মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কমর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত রনজিৎ কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি মোঃ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন এসএসসি ৯২ ব্যাচের আহ্বায়ক মোঃ আব্দুর রফিক উপদেষ্টা নাহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুর কাদের, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফেরদৌসী খানম লিপি, বিলকিস আক্তার, যুগ্ম সদস্য সচিব, এরিনা আক্তার, যুগ্ন সদস্য সচিব, সুরাইয়া বেগম শান্তি যুগ্ম সদস্য সচিব সাইদুর রহমান কোষাধক্ষ্য মোঃ হুমায়ুন মিয়া, সদস্য মিজানুর রহমান
সদস্য আশরাফুল সদস্য বদর প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি ওমর উদ্দিন বলেন-৯২ ব্যাচের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, পড়ালেখা শেষ করে কর্মজীবনে ব্যস্ত থাকার মাঝেও বন্ধুত্বের টানে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এক অনন্য দৃষ্টান্ত। স্কুল জীবনের বন্ধুদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই বন্ধন যেন শুধু উৎসবে নয়, বরং মানুষের বিপদে-আপদেও অটুট থাকে।

​তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান যেন তারা নিজ নিজ অবস্থান থেকে শীতবস্ত্র ও প্রয়োজনীয় ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা সম্ভব। তিনি ৯২ ব্যাচকে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

​ওসি মোঃ কমর উদ্দিনের মতে, এ ধরনের কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে সেবামূলক কাজের অনুপ্রেরণা জোগায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button