Uncategorized
দোহারে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

সংবাদদাতা, দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় করোনা আক্রান্ত নারী (২৯) মারা গেছেন। করোনা শনাক্তের ১২ ঘণ্টার মধ্যে মারা গেলেন তিনি। বুধবার দুপুর ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত নারী কিডনিজনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. জসিম উদ্দিন মঙ্গলবার রাত ১২টার দিকে ওই নারীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।
তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ১২টার দিকে লটাখোলার বাড়ি থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে টিকরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
ডা. জসিম উদ্দিন জানান, মৃত ওই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা প্যাকেটিংসহ সম্পূর্ণ প্রক্রিয়া করে দেবেন। যেহেতু মৃত নারী হিন্দু সম্প্রদারের সেহেতু তার পরিবার চাইলে ধর্মীয় নিয়ম অনুযায়ী সৎকার সম্পাদন করতে পারবেন।



