Uncategorized

দোহারে ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম, টাকা ও স্বর্ণালংকার লুট

দোহার (ঢাকা) প্রতিনিধি :দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি এলাকায় বাদল ফকির নামে এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন বাদল ফকিরের মা। বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে ও মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙে প্রবেশ করে ছয় দুর্বৃত্ত। এ সময় তারা বাদলের হাত-পা বেঁধে ১ লাখ ৭২ হাজার টাকা ও দুইটি স্বর্ণের আংটি লুটে নেয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button