sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৯

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রোববার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা ২।

এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৯৭ জন ঢাকায় এবং ১০৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪১২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৯৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ৫৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১ হাজার ৮৯৫ জন ঢাকার ও বাকি ৬৮৮ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button