জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ১২৪ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪৩৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ২৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button