Uncategorized

দেশের আইশৃঙ্খলা চরম বিপর্যয়ের মুখে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলার চরম বিপর্যয় হয়েছে। দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। মনুষ্যত্বের মূল্যবোধ আজ হারিয়ে গেছে। মানুষের প্রতি মানুষের সম্মানবোধ নেই বললেই চলে।
সোমবার বনানী কড়াইল পল্লীবন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশ্তী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, আব্দুস সাত্তার, মামুনুর রহমান মামুন, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, বর্তমানে যেভাবে নির্যাতন বেড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নারী ছাত্রী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে অতিমাত্রায়। সিলেটে খাদিজাকে আওয়ামী ছাত্রলীগ নেতা বদরুল যেভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এই বিবর্ষ দৃশ্য দেখে কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। লক্ষ্মীপুরে এক ছাত্রীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। তিনি সরকারের প্রতি এই নৃসংশতার দ্রুত বিচারের দাবী জানান।
ছাত্র/ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, এই প্রাইমারী স্কুলকে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হবে। এ সময় ছাত্র/ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় এবং স্কুলের শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কুশল বিনিময় করেন।
শারদীয় দুর্গাপূজা উৎসবে এরশাদের শুভেচ্ছা বিনিময় সন্ধ্যায় এইচএম এরশাদ ঢাকেশ্বরী ও রামকৃষ্ণমিশন পুজামণ্ডপসহ বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা, মহানবমী উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করন।
এসময় তার সাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশ্তী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, ইসহাক ভূঁইয়া, তরুণ বসু, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, জাকির হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button