sliderস্থানিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তাপ বাড়ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।

রবিবার (৩০ নভেম্বর) জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ।
দোয়া মাহফিলে আরও স্মরণ করা হয় বিএনপির প্রয়াত
মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুকে। তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত বক্তরা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button