
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে শীতার্থদের মাঝে সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও বাসাস হরিরামপুর উপজেলা শাখার সার্বিক তত্বাবধানে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।
প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে নিরবতা পালন করা হয় পরবর্তীতে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ।
এছাড়াও প্রেসক্লাব ও বাসাস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম এ সাত্তার খান জানান, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ তার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
আমরা আশা করি আগামীতে আরো ব্যাপক পরিসরে শীতার্থদের পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।




