জাতীয়শিরোনাম

দু’পাড়ে জরুরি অবস্থা জারি করে নদী রক্ষা করতে হবে : আবুল মকসুদ

বিশিষ্ট কলামিস্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, নদী রক্ষা প্রথাগতভাবে পদক্ষেপ নিয়ে কাজ হবে না। তিনি দেশের নদী রক্ষায় এর পাড় থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।
তিনি বলেন, নদী রক্ষায় এর দুপাড়ে জরুরি অবস্থা জারি করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপারের যৌথ উদ্যোগে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ আরো বলেন, নদী সংশ্লিষ্ট যেকোনো পদক্ষেপের আগে বুড়িগঙ্গায় চলমান বেপরোয়া দখল বন্ধ করা ও দখলদার উচ্ছেদ করতে হবে।
তিনি বলেন, সরকার নদী দখলদারদের ব্যাপারে অনেক দরদি। তাদের আশ্রয় প্রশ্রয়ে দখলদাররা নদী দখল করছে।
তিনি সরকারসহ সংশ্লিষ্ট মহলকে সর্তক করে দিয়ে বলেন, নদী না বাঁচলে দেশের সভ্যতা, সংস্কৃতি ধবংস হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে মুল বক্তব্য রাখেন বাপার যুগ্মসম্পাদক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।
অন্যদের মধ্যে বাপার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিনসহ মিহির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button