খেলা

দুই বছরের সবচেয়ে সফল টেস্ট দল পাকিস্তান

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল দল পাকিস্তান। এ সময় দলটি ১৪ টেস্ট খেলে জিতেছে ৯টি, ৩টি ম্যাচ ড্র করার বিপরীতে হেরেছে মাত্র ২টিতে। মিসবাহ বাহিনীর সফলতার হার শতকরা ৬৪.২৯ ভাগ।
এই সময়ের মধ্যে তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মত বড় দলগুলোকে পরাজিত করেছে।
তালিকায় তাদের পরের অবস্থান রয়েছে র‌্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়া। অসিরা ২০১৪ সাল থেকে ২১ টেস্ট খেলে ১২টিতে জয় পেয়েছে, ৪টি ড্র করার বিপরীতে হেরেছে ৫টি ট্স্টে। তাদের সফলতার হার শতকরা ৫৭.১৪ ভাগ।
তিন নম্বর অবস্থানে ইংল্যান্ড। গত ২২ মাসে তাদের সফলতা শতকরা ৪২.৮৬ ভাগ। ২১ টেস্টে ১৯ জয়, ৪ ড্র ও ৮টি পরাজয় তাদের।
তালিকার চারে নিউজিল্যান্ড, পাঁচে ভারত, ছয়ে বাংলাদেশ, সাতে শ্রীলঙ্কা, আটে দক্ষিণ আফ্রিকা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ ও সবার শেষে জিম্বাবুয়ে।
গত ২২ মাসে বাংলাদেশ ৮ টেস্ট খেলে ৩টিতে জয়, ৪টি ড্র ও ১টিতে হেরেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button