আন্তর্জাতিক সংবাদ

দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

দামেস্ক গেটের সামনে পড়ে আছে দুই ফিলিস্তিনি যুবকের লাশদামেস্ক গেটের সামনে পড়ে আছে দুই ফিলিস্তিনি যুবকের লাশ
ইসরাইলি সেনারা অধিকৃত জেরুজালেম আল-কুদসে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যুবক। ‘ছুরিকাঘাত’ করার অভিযোগে এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। শুক্রবার দামেস্ক গেটের কাছে এ ঘটনা ঘটে।
খবর আল-জাজিরা’র।
এর আগে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনায় তিন ফিলিস্তিনি নিহতের কথা জানিয়েছিল। পরে সংশোধন করে দু’জন নিহত ও একজন আহতের কথা জানায়।
অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের পুরনো শহরে প্রবেশের অন্যতম প্রধান দরজা হচ্ছে দামেস্ক গেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হঠাৎ করে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মসজিদের মাইক থেকে যখন মাগরিবের আজান ভেসে আসছিল তখন এই নির্বিচার গুলিবর্ষণ করা হয়।
২০১৫ সালের আগস্ট থেকে সেনারা মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করে দেয়। তখন থেকে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত প্রায় দুই বছরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button