খেলা
দিল্লির বায়ুদূষণে বন্ধ হয়ে গেল টেস্ট ক্রিকেট

ভারতের রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন চলাকালীন হঠাৎই ১২ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় খেলা।
এ সময় ম্যাচ রেফারি ডেভিড বুন চিকিৎসকের পরামর্শ নেয়া শুরু করেন।
খেলা চলাকালীন শ্রীলঙ্কান পেস বোলার লাহিরু গামাগে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন।
আম্পায়াররা ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালের সাথে পরামর্শ করে আবারো খেলা শুরু করেছেন।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত সেখানের বাতাসের গুণগত মান বেশ খারাপ বলে জানা গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্সে।
এই মাপকাঠিতে দিল্লির রেটিং কোথাও কোথাও ২০০, যা কি না খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
শ্রীলঙ্কায় বাতাসের এই গুণগত মানের পরিমাপ ৩০ থেকে ৫০ এর মধ্যে বিরাজ করে।
বিবিসি




