খেলা

সানিয়ার অনন্য কীর্তি, পুরস্কারের অর্থ দিলেন ত্রাণ তহবিলে

প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন সানিয়া মির্জা। এবার জিতে নিলেন পুরস্কারও। পুরস্কার জয়ের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত অর্থ করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা।
সোমবার ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জেতেন হায়দরাবাদী সুন্দরী। সানিয়া মির্জা চলতি বছরের তিনটি আঞ্চলিক গ্রুপের মনোনীত প্রার্থীদের জন্য মোট ১৬ হাজার ৯৮৫টি ভোটের মধ্যে দশ হাজারের বেশি ভোট পেয়ে এশিয়া-ওশিয়ানিয়া অঞ্চলের হয়ে এই পুরস্কার জেতেন।
সেই পুরস্কারের পুরো অর্থ করোনা মোকাবিলায় নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। টুইট বার্তায় এই সিদ্ধান্ত জানান সানিয়া।
ফেড কাপ হার্ট পুরস্কার অনলাইন ভোটদানের মাধ্যমে নির্ধারিত হয়। ১ মে থেকে এই ভোট শুরু হয়েছিল। এক সপ্তাহব্যাপী এই ভোটদান পর্ব চলে।
পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সানিয়া বলেন, ‘প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট পুরস্কার জেতা আমার কাছে সন্মানের। আমি এই পুরস্কার গোটা দেশ এবং আমার সমস্ত ভক্তদের জন্য উৎসর্গ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীদিনে দেশকে আরও সন্মান এনে দিতে পারব।’
২০১৮ সালে মা হওয়ার পর ফেড কাপ দিয়ে টেনিসে প্রত্যাবর্তন করেন সানিয়া। ১৮ মাসের শিশুটিকে স্ট্যান্ডে রেখে খেলেছেন তিনি। প্রথমবার ভারতকে পৌঁছে দেন প্লে-অফেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button