খেলা
দিন শেষে হাসি বাংলাদেশের
মিরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনের খেলা শেষে হাসি নিয়েই ড্রেসিং রুমে ফিরেছে বাংলাদেশ টিম। এক-দুজন নয়, তিন অজি ব্যাটসম্যানকে তারা ড্রেসিং রুমে ফিরিয়ে দিয়েছে। ফলে ২৬০ রানে অল আউট হলেও ম্যাচে প্রাধান্য বাংলাদেশেরই। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান।
মেহেদি হাসান মিরাজ বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন। তার সফল আক্রমণের শিকার হয়ে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ৮ রান করেছিলেন। এরপর রান আউট হয়ে ফিরে যান উসমান খাজা। তিনি মাত্র ১ রান করেছিলেন। এরপর লিয় বিদায় নেন সাকিব আল হাসানের শিকার হয়ে।
এর আগে মিরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ২৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া তাদের ইনিংস শুরু করে।




