শিরোনাম

দিনাজপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সহায়তাকারীসহ আটক ২

সংবাদদাতা দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বিরল থানায় মামলা দায়ের হলে অভিযুক্তদের আটক করে পুলিশ।
গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়ার বুদু মোহাম্মদের ছেলে লিটন হোসেন (৩০) ও রাণীপুকুর ইউনিয়নের সুমন ইসলামের মেয়ে শানু আক্তার (২৪)। এই ঘটনার আরেক আসামি কটিয়াপাড়ার বেলাল হোসেনে ছেলে মোস্তফা ওরফে ধলু (২৮) পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ঢাকায় ভালো বেতনের চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে শানু ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে লিটন হোসেন ও মোস্তফার হাতে তুলে দেয়। পরে শানুর সহায়তায় প্রথমে চক কাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে একটি ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে লিটন ও মোস্তফা ধর্ষণ করে। এরপর ভিকটিমকে পরের দিন ঢাকার বাইপাইল নামক স্থানে এক বাসায় নিয়ে আবারও দুজন ধর্ষণ করে।
এদিকে শিশুটির পরিবার স্কুল পড়ুয়া মেয়েকে না পেয়ে খোঁজ করলে, ভিকটিমের সঙ্গে শানুকে এলাকার লোকজন কথা বলতে দেখেছে বলে জানায়। এ সময় শানুকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভিকটিমকে ওই দুজনের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করে।
এরপর মোবাইলে যোগাযোগের মাধ্যমে ৪ অক্টোবর রাতে ওই শিশুটি বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সোমবার রাতে ৩ জনের বিরুদ্ধে থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি মোস্তফা পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button