slider

দাউদকান্দিতে সার ডিলার নেতৃবৃন্দ এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বিসিআইসি সার ডিলার অন্তর্ভুক্ত নেতৃবৃন্দ কুমিল্লা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএডিসি সার ডিলার দাউদকান্দির সভাপতি রাজিব সাহার নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ এসময় কুশল বিনিময় করেন। আরো উপস্থিত ছিলেন গৌরীপুর গোমতী ট্রেডার্সের ডিরেক্টর মাহমুদুল হাছান বাবু সরকার।
কুমিল্লা জেলা কমিটিতে প্রতি উপজেলায় এক জন ডাইরেক্টর রয়েছে, স্থানীয় মোঃ খায়ের উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা কমিটির সভাপতি বাবু লক্ষ্মণ সাহা, সহ-সভাপতি অশোক সাহা এমপি মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে বলেছেন তাঁর পরামর্শে কৃষি সেক্টরে কর্মরত সকল কৃষকের পাশে তাঁরা বিগত দিনের মতো সর্বোত্তম সেবার জন্য কাজ করে যাবেন। এজন্য সংসদ সদস্য মহোদয় এর সুদৃষ্টি প্রার্থনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button