খেলা

দল পেলেন না সাকিব-গেইল-মালিঙ্গা

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ফরম্যাটের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেলেন না সাকিব আল হাসান, ক্রিস গেইল, লসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখায়নি তাদের। এমন কি দক্ষিণ আফ্রিকার তরুণ স্পিড স্টার কাগিসো রাবাদার জন্যও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
গেইল ও মালিঙ্গা ১ লাখ ২৫ হাজার পাউন্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছিলেন নিজেদের। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই তারকার পিছনে এমন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি হয়নি দ্য হান্ড্রেডের কোনো ফ্র্যাঞ্চাইজি।
সর্বোচ্চ দামের তালিকা থেকে সবার আগে দলে নেওয়া হয় আফগান স্পিনার রসিদ খানকে। এছাড়া আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্ট, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, এমনকি মুজিব উর রহমান ও ইমরান তাহিররা বিক্রি হয়েছেন সর্বোচ্চ দামে।
১ লাখ পাউন্ডের কোটায় নিজেদের রাখা সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভোও অবিক্রিত থেকেছেন। এই কোটায় ইংল্যান্ডের বাইরের ক্রিকেটার হিসাবে দল পেয়েছেন কেন উইলিয়ামসন, ক্রিস লিন, মোহম্মদ নবী, সন্দীপ লামিছানে, মোহাম্মদ আমিররা।
বাকি ক্যাটাগরি থেকে দ্য হান্ড্রেডের অন্দরমহলে ঢুকে পড়েছেন ন্যাথন কুল্টার-নাইল, শাদব খান, শাহীন আফ্রিদি, ফ্যাবিয়ান অ্যালেন, ওয়েনি পার্নেল, রায়ান টেন দুশখাতে, মিচেল স্যান্টনার, ডেভিড মালান, অ্যাডাম জাম্পা, ওভার্টন, ইভান্স, রীসরা।
ইসিবি’র সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকা থেকে দ্য হান্ড্রেডের ঘরে ঢুকেছেন জো রুট, জোফ্রা আর্চার, বেন স্টোকস, জনি বোয়ারস্টো, স্যাম কারান, জোস বাটলার, ররি বার্নস ও ক্রিস ওকস। সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার পাউন্ডে ব্রিক্রি হয়েছেন জেসন রয়, ইয়ন মর্গ্যানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button