আন্তর্জাতিক সংবাদশিরোনাম

থাই রাজার বর্ণাঢ্য অভিষেকে যা হচ্ছে

 শনিবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করছেন থাই রাজা মাহা ভাজিরালংকর্ণ। গত ৬৯ বছরে দেশটির কোন রাজার সিংহাসনে আরোহণের এটাই প্রথম ঘটনা।

রোববার রাজপরিবারের সদস্যদের নতুন রাজকীয় উপাধিসমূহ প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন থাই রাজা মাহা ভাজিরালংকর্নের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় দিন।

এর আগে প্রথম দিনে শনিবার হিন্দু ও বৌদ্ধ রীতি অনুযায়ী বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

যদিও পুরো অভিষেক অনুষ্ঠানটি ইউরোপীয় কেতা অনুসরণ করে হচ্ছে।

অনুষ্ঠানটি নানা রকম প্রতীকী আয়োজনে পূর্ণ এবং একেকটি আয়োজনের একেক রকম মানে ও গুরুত্ব রয়েছে।

চকরি সাম্রাজ্যের সাবেক শাসকদের কয়েকজন
চকরি সাম্রাজ্যের সাবেক শাসকদের কয়েকজন

প্রথম দিনের বড় অংশটি ছিল ধর্মীয় রীতিতে পূর্ণ।

দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতার প্রথম পর্বে রাজা তার মেয়েদের গায়ে পবিত্র পানি ছিটিয়ে তাদের নতুন উপাধি প্রদান করেন।

একেএকে দুই রাজকন্যা, এরপর রাজপুত্র এবং তাদের মা রাজার সাবেক স্ত্রী —সবাইকে নতুন পদবী প্রদান করা হয়।

এ সময় রাজার পাশে নতুন রানীকে বসে থাকতে দেখা যায়। মাত্র কয়েকদিন আগেই নিজের দেহরক্ষীকে বিয়ে করে তাকে রানী হিসেবে স্বীকৃতি দেবার কথা ঘোষণা করে রাজ পরিবার।

এরপর সকালের আনুষ্ঠানিকতা শেষে রাজাকে রাজকীয় পালঙ্কে চড়িয়ে ব্যাংকক শহর প্রদক্ষিণ করানো হয়।

রাজা পবিত্র পানি ছিটিয়ে রানীকে রাজকীয় স্বীকৃতি প্রদান করছেন
রাজা পবিত্র পানি ছিটিয়ে রানীকে রাজকীয় স্বীকৃতি প্রদান করছেন

সাড়ে চার মাইল ব্যপী এই সফরে রাজকীয় বহরে ১৩শত পারিষদ ছিলেন।

সেসময় ব্যাংককের রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ রাজাকে অভিবাদন জানিয়েছেন।

শহরের তিনটি রাজকীয় মন্দিরে এই সফর থামে, সেসব মন্দিরে রাজা শ্রদ্ধা জানিয়েছেন।

অভিষেক অনুষ্ঠানের জন্য থাই সরকার একশো কোটি থাই বাথ বা তিন কোটি মার্কিন ডলারের বেশি খরচ করেছে।

থাইল্যান্ডের জনপ্রিয় রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর দুই বছর পর তার ছেলে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন দেশটির রাজা হিসেবে অভিষিক্ত হলেন।

মাহা ভাজিরালংকর্ন দেশটির চকরি রাজবংশের দশম রাজা। ১৭৮২ সাল থেকে থাইল্যান্ডে রাজত্ব করছে চকরি রাজবংশ।

কিভাবে অভিষিক্ত হচ্ছেন থাইল্যান্ডের রাজা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button