খেলা

থাইল্যান্ডে রুপা জিতেছেন বাংলাদেশের রোমান

থাইল্যান্ডে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে সফল হতে পারলেন না বাংলাদেশের রোমান সানা। কাজাখস্তানের প্রতিনিধির কাছে হেরে রুপা পদক জিতেছেন বাংলাদেশের এই আরচার।
আজ শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজাখস্তানের আবদুললিন ইলফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান।
প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারেননি দেশের অন্যতম সেরা এই আরচার। দ্বিতীয় সেটে ২৮-২৭ পয়েন্টে পরাজিত হন তিনি। তৃতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জিতে আবারও লড়াইয়ের আভাস দেন রোমান। তবে চতুর্থ সেটে ২৯-২৪ পয়েন্টে হেরে রুপা পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোমানকে।
গত বৃহস্পতিবার সেমিফাইনালে স্বাগতিক আরচার থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে যান তরুণ এই আরচার। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের আবদুললিন ইলফাত।
রিকার্ভ পুরুষ এককে রোমান সেমিফাইনালে উঠেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে। এর আগে মিয়ানমারের নে লিন ও কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে। এই ইভেন্টের সেরা আটে ওঠার লড়াইয়ে রোমানের সতীর্থ ইমদাদুল হক মিলন ৭-১ সেটে মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে এবং হাকিম আহমেদ রুবেল ৬-২ সেটে হেরে যান ভিয়েতনামের প্রতিযোগীর কাছে।
কম্পাউন্ড পুরুষ এককের সেমিফাইনাল লড়াইয়ে ইরানের প্রতিযোগীর কাছে ১৪৪-১৪০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের অসীম কুমার দাস। পরে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারতের প্রতিযোগীর কাছে ১৪৫-১৪২ পয়েন্টে হেরে চতুর্থ হন এই আরচার। একই ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন অসীমের সতীর্থ আবুল কাশেম মামুন ও শেখ সজীব। কম্পাউন্ড মহিলা এককের কোয়ার্টার ফাইনালে ভারতের মুসকান কিরারের কাছে ১৪৪-১৪১ পয়েন্টে হেরে যান সুস্মিতা বণিক। এর আগে শেষ ষোলো থেকে বিদায় নেন বাংলাদেশের আরেক আরচার বন্যা আক্তার।
শনিবার স্বর্ণ জয়ের লড়াইয়ে রোমান প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের। স্থানীয় সময় বিকেলে ৪টা ৪০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button