slider

তাহিরপুরে মোয়াজ্জেম হোসেন রতন এমপির সংবর্ধনা

আমির হোসেন, সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শষ্যা হতে ৫০ শষ্যা হাসপাতালে উন্নত করায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়। তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্র্কতা ডা: মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার আব্দুল আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সবাইকে তার স্ব স্ব অবস্থানে (পেশায়) নিয়োজিত থেকে তারা তাদের কর্মকে প্রাধান্য দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মকে পছন্দ করেন, তাই সবাইকে তাদের কর্মধারার মাধ্যমে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চলতি বছরে হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সময়মতো ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে সময়মতো শেষ করার তাগিদ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button