খেলা

তার তীক্ষ্ণ নজর থাকবে বিশ্বকাপে

অক্টোপাস পলের কথা মনে আছে নিশ্চয়ই? ২০১০ বিশ্বকাপে যার নিখুঁত ভবিষ্যদ্বাণী প্রশংসা কুড়িয়েছিল। দক্ষিণ আফ্রিকায় কে জিতবে জার্মানিতে বসে তা বলে দিচ্ছিল পল? তার জায়গাটি চেষ্টা করেও পরে কেউ নিতে পারেনি। এবার হয়ত তার যোগ্য উত্তরসূরি পেতে চলেছে রাশিয়া। তারা বিশ্বকাপের ভবিষ্যৎদ্রষ্টা নিয়োগ করতে চলেছে অ্যাকিলিস নামের একটি বিড়ালকে।
কানে শোনে না এই ভবিষ্যৎবক্তা। কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আয়োজকদের দাবি, সমস্ত ম্যাচেই নাকি তার ভবিষ্যদ্বাণী এক্কেবারে সঠিক হয়। আর সেজন্যই নতুন চাকরি পেয়েছে অ্যাকিলিস। সরকারিভাবে রাশিয়া বিশ্বকাপের ম্যাচগুলোতে ভবিষ্যদ্বাণী করবে সে।
ধরনটাও সেই পলেরই মতো। ম্যাচের আগে দুটি আলাদা আলাদা কৌটোতে খাবার দেয়া হতো পলকে। দুটি কৌটোয় লাগানো থাকতো দুই দেশের পতাকা। অক্টোপাস পল যে কৌটো থেকে প্রথমে খাবার খেত সেই দল জিতবে বলে ধরে নেয়া হত। অ্যাকিলিসের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে, কৌটোয় কোনো খাবার থাকবে না শুধু পতাকা লাগানো থাকবে। পলের মতই দুটি কৌটোর মধ্যে জয়ী দলকে বেছে নেবে অ্যাকিলিস।
আপাতত রাশিয়ার একটি বহুতলের বেসমেন্টে থাকে অ্যাকিলিস নামের বিড়ালটি। আপাতত তার কাজ অন্য বিড়ালদের সাথে মিলে ইঁদুর শিকার করা। কিন্তু খুব শিগগিরই প্রমোশন পেতে চলেছে অ্যাকিলিস। বিশ্বকাপ শুরুর আগেই তাকে ‘ক্যাট রিপাবলিক’ নামের একটি ক্যাফেতে জায়গা করে দেয়া হবে। সেখানেই ভবিষ্যৎ বলবে বিড়ালটি। তবে, পলের মত কী নিখুঁত হবে অ্যাকিলিসের ভবিষ্যদ্বাণী?
প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কারণ গত বিশ্বকাপেও একই রকম ভবিষ্যৎদ্রষ্টা নিয়োগ করেছিল আয়োজকরা। সুইজারল্যান্ডের গিনিপিগ মাদাম শিবা এবং ব্রাজিলের পিরানহা পেলে দু’জনই সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে ব্যর্থ হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button