খেলা

চ্যাম্পিয়ন’দের ম্যানেজার গার্নার

তিন বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ফাস্ট বোলার জুয়েল গার্নার। ভারতের বিপক্ষে আসন্ন টেস্টের আগেই তিনি দলের সাথে যোগ দিচ্ছেন।
এর আগে ২০০৯-২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন ৬৩ বছর বয়সী গার্নার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ছাড়াও বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওয়েস্ট ইন্ডিজ-এ দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন গার্নার।
নতুন দায়িত্ব সম্পর্কে গার্নার বলেছেন, ‘আমি সবসময়ই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কাজ করতে চেয়েছি। ক্যারিবীয় ক্রিকেটকে যেকোনো ভাবে সহযোগিতা করাকে আমি অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে মনে করি। ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে নিজের অভিজ্ঞতা ও জ্ঞান খেলোয়াড়দের সাথে ভাগাভাগি করতে পারবো। এটাই আমার কাছে অনেক বড় এক প্রাপ্তি।’
১৯৭৭-৮৭ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে গার্নার ৫৮টি টেস্ট ও ৯৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আগামী ২১ জুলাই থেকে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button