রাজনীতি
তারাগঞ্জে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনাসভা।
শনিবার সকালে জাসদের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক কুমারেশ রায়। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নান্নু, সাংগঠণিক সম্পাদক গোলাম মোস্তফা, কুর্শা ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জাসদ যুবজোটের সভাপতি হরলাল রায় ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।




